নিহত শাহরিয়ারের মরদেহ একই হাসপাতাল মর্গে রাখা হয়েছে। সে ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের মো. ইব্রাহীমের ছেলে ও স্থানীয় আমরিতোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।
আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, মারজাহান বেগম, রহিম, হিরণ, রৌশন, নুর হোসেন, নুর বানু, নুরজাহানকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বিস্তারিত পরিচয় জানা সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে লক্ষ্মীপুর সদর থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, লক্ষ্মীপুর থেকে ছেড়ে আসা সিএনজি চালিত অটোরিকশা ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় অটোরিকশা ও লেগুনাটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে অটোরিকশা যাত্রী শাহরিয়ার ঘটনাস্থলেই মারা যায়। এসময় অটোরিকশ ও লেগুনার আরও ১০ যাত্রী আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
/জেবি/এইচকে/