যৌন হয়রানির দায়ে কারাদণ্ড

B.bariaব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কলেজছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে জাহাঙ্গীর আলম ইব্রাহিম (২০) নামে এক বখাটেকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব এ কারাদণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত ওই যুবক উপজেলার দক্ষিণ ইউনিয়নের হিরাপুর গ্রামের বিল্লাল খাঁর ছেলে। কারাদণ্ডের বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব জানান, বখাটে ইব্রাহিম দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সম্মান শ্রেণীতে অধ্যয়নরত। সে একই এলাকার এক ছাত্রীকে যৌন হয়রানি করে আসছিল। শনিবার সকালে ওই বখাটে একই উদ্দেশে ছাত্রীটির পথরোধ করে। পরে স্থানীয় জনতা বিষয়টি দেখে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে।
/জেবি/এমপি/