কোর্ট ইন্সপেক্টর মো. খালেদ বলেন, আমরা আদালতের কাছে ১৬ জনের রিমান্ড চাইলে আদালত পাঁচজনের রিমান্ড ও বাকি ১১জনের রিমান্ড ও জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন।
রবিবার রাঙামাটি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬ জনকে হাজির করে পুলিশ পাঁচদিনের রিমান্ড আবেদন জানায়। শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ মোহসেন ভুয়া সেনা কর্মকর্তা আসামি বিভাষ দেওয়ানকে দুইদিন এবং অপর চারজন রিটেন চাকমা, জ্ঞান লাল চাকমা, সোহেল চাকমা এবং স্মৃতি বিকাশ চাকমাকে একদিন করে রিমান্ড মঞ্জুর করেন। মামলার বাকি ৯ জনকে রিমান্ড না দিয়ে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
আগামী ২৯ মার্চ আদালত এই মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেন।
উল্লেখ্য, রাঙামাটির রাজবন বিহারের তিন বৌদ্ধ ভিক্ষুসহ ১২ জনের একটি দল নিয়ে বিভাষ দেওয়ান নামে এক ব্যক্তি শুক্রবার রাঙামাটির বরকলে ঘুরতে যান। ওই সময় স্থানীয় একটি বিজিবি ক্যাম্পে বিভাষ দেওয়ান নিজেকে সেনা কর্মকর্তার পরিচয় দিলে বিজিবির সন্দেহ হয়। পরে জিজ্ঞাসাবাদে বিভাষ ভুয়া সদস্য হিসেবে চিহ্নিত হলে ১২ জনকে আটক করে বরকল পুলিশের কাছে সোপর্দ করা হয়।
আটকের পর বিভাষ দেওয়ানের তথ্যের ভিত্তিতে র্যাব-৭ ওই দিন অভিযান চালিয়ে চট্টগ্রামের বায়েজিদ থেকে আরও চার যুবককে আটক করে রাঙামাটির কোতোয়ালি থানায় সোপর্দ করে।
আটক ১৬ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ও সরকারি গোপন তথ্য ফাঁসের আইনে মামলা করা হয়েছে।
/বিটি/এইচকে/