ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, ঝুঁকিপূর্ণ চিহ্নিত ৩৫টি কেন্দ্রে ৬ জন করে এবং সাধারণ ১৩টি কেন্দ্রে ৫ জন করে পুলিশ সদস্য থাকবেন। প্রতিটি কেন্দ্রের ১২ জন আনসার সদস্যের মধ্যে ২ জন অস্ত্রধারী থাকবে।
এছাড়া পুলিশের চারটি স্ট্রাইকিং ফোর্স, দুই প্লাটুন বিজিবি ও র্যাবের ১০টি টিম কাজ করবে।
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বশিরুল হক ভূঁইয়া জানান, এই পৌরসভার ১২টি ওয়ার্ডের ভোট গ্রহণের জন্য ৪৮টি কেন্দ্র করা হয়েছে। এই পৌরসভার মোট ভোটার সংখ্যা এক লাখ ২৯ হাজার ৯৩৭ জন। এর মধ্যে ৫১ হাজার ৯১০ জন নারী এবং ৫১ হাজার ২৭ জন পুরুষ ভোটার রয়েছে। এখানে মেয়র পদে পাঁচজন, সাধারণ কাউন্সিলর পদে ৬০ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সবধরনের প্রস্তুতি ইতোমধ্যে নেওয়া হয়েছে।
/এআর/