এদিকে, একই দিন বিকালে ওই ইউনিয়নের নতুন বাজার এলাকায় অপর স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
আহতরা হলেন ফয়েজ, মোহাম্মদ, সাইফুল, মো. লিমন, নোমান, রাশেদ, সাহাবুদ্দিন, মনিরসহ অন্তত ১০ জন।
আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী কামাল পাশা (আনারস প্রতীক) বলেন, কোডেক বাজারে আনারসের নির্বাচনি পথসভায় নৌকার সমর্থকরা হামলা চালায়। এ সময় বেশ কয়েকটি ফাঁকা গুলি ছোঁড়া হয় এবং তার ৪/৫ জন সমর্থককে পিটিয়ে আহত করা হয় বলে অভিযোগ করেন এ প্রার্থী।
এদিকে, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মহি উদ্দিন (চশমা প্রতীক) বলেন, নতুন বাজারে আমার নির্বাচনি কার্যালয় ভাঙচুর, পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলেন নৌকার সমর্থকরা। এ সময় ওই কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
/বিটি/টিএন/