নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. মোজাম্মেল হোসেন জানান, ভোটকেন্দ্রগুলোতে দুই প্লাটুন বিজিবি, দুই প্লাটুন ব্যাব ও পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল পরিমাণ সদস্য নিয়োজিত রয়েছে। এছাড়া নির্বাচনে একজন জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেটের পাশাপাশি চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছেন। প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষায় অস্ত্রধারী ১০ জন পুলিশ ও ১৪ জন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। এখানে বর্তমানে শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হচ্ছে।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) হুমায়ুন কবির জানান, যেকোনও পরিস্থিতি মোকাবেলায় পুলিশ প্রস্তুত রয়েছে পুলিশ। কড়া নজরদারিতে রয়েছে ভোটকেন্দ্রগুলো।
এ পৌরসভায় ৯টি সাধারণ ওয়ার্ড, তিনটি সংরক্ষিত ওয়ার্ড রয়েছে। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ১৯০ জন। পুরুষ ভোটার সাত হাজার ১৮৭ জন, মহিলা ভোটার সাত হাজার তিনজন। সূত্র জানায়, ৯টি কেন্দ্রে ৯ জন প্রিজাইডিং অফিসার, ৪৪ জন সহকারী প্রিজাইডিং অফিসার, ৮৮ জন পোলিং অফিসারসহ মোট ১৪১ জন কর্মকর্তা ভোটগ্রহণের দায়িত্বে রয়েছেন।
/বিটি/ এএইচ/