সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মনির হোসেন জানান, ভোটকেন্দ্র ও আশপাশের এলাকায় এক প্লাটুন বিজিবি ও দুই প্লাটুন র্যাব সদস্য ও পুলিশের তিনটি মোবাইল টিম নিয়োজিত রয়েছে। এছাড়া পুলিশের ফোর্স, ছয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাচন কমিশনের পাঁচ সদস্যের একটি পর্যবেক্ষক দল কাজ করছে।
কবিহাট পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপি থেকে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ৩০ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৩ হাজার ৩৯৭ জন।
/বিটি/এএইচ/