তিনি জানান, কেন্দ্র দখল ও জাল ভোটের অভিযোগে আলীপুর ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। একই সঙ্গে দুই যুবককে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
এর আগে বেলা সোয়া ১১টার দিকে ইন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটগ্রহণ স্থগিত করা হয়।
কবিরহাট পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপি থেকে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ৩০ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৩ হাজার ৩৯৭ জন।
/বিটি/