ব্রাহ্মণবাড়িয়ায় একটি ইউনিয়নে নির্বাচন স্থগিত

ইউপি নির্বাচন-২০১৬সীমানা নির্ধারণ নিয়ে জটিলতায় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়নে নির্বাচন স্থগিতের আদেশ দিয়েছেন উচ্চ আদালত। সোমবার এলাকাবাসীর করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেওয়া হয়।
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা সৌমেন বিশ্বাস ছন্দ বিষয়টি নিশ্চিত করে জানান, সীমানা জটিলতার কারণেই নির্বাচন স্থগিতের ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার এই ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।  

/বিটি/