নোয়াখালীর উপকূলীয় দুই উপজেলা হাতিয়া ও সুবর্ণচরে ভোট গ্রহণ চলছে। হাতিয়ার ৭টি ও সুবর্ণচরের ৮টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
হাতিয়ার ৭ ইউনিয়নে ভোটর রয়েছে ১ লাখ ৭৯ হাজার ৮৮১ জন। এখানে কেন্দ্রের সংখ্যা ৭২টি। আর সুবর্ণচরের ৮ ইউনিয়নে ভোটার রয়েছে ১ লাখ ৬২ হাজার ৫৩৮ জন। ভোট কেন্দ্র রয়েছে ৭৯টি। এসব কেন্দ্রে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে বিকাল ৪টা পর্যন্ত।
এ ১৫ ইউনিয়নে মোট ১৫১টি ভোট কেন্দ্রের মধ্যে ১৪৩টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করছে নির্বাচন কমিশন।
২টি উপজেলার ১৫টি ইউনিয়নে ভোট কেন্দ্রে ৯৬৫ জন পুলিশ সদস্যের পাশাপাশি পর্যাপ্ত সংখ্যক বিজিবি, র্যাব, কোস্টগার্ড ও আনসার সদস্য নিয়োজিত থাকবে। এছাড়া ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাচন কমিশনের ৫টি পর্যবেক্ষক দল কাজ করছে।
/এসটি/