নিহত শফিক আলমের (২৫) বাবার নাম দুদু মিয়া। নিহতের বাবা দুদু মিয়া বাংলা ট্রিবিউনকে বিষয়টি জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সোনা আলী ও বিদ্রোহী প্রার্থী নূর হোসেনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় গোলাগুলির সময় নিহত হন শফিক।
এ বিষয়ে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদের কাছে বিষয়টি বাংলা ট্রিবিউন থেকে জানতে চাওয়া হলে তিনি বিষয়টি এড়িয়ে যান। ফলে পুলিশের পক্ষ থেকে নিহতের বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
/এনএস/এএ/