সুন্দরবন কুরিয়ার সার্ভিসের গাড়ি ও ট্রাক্টরের সংঘর্ষ, আহত ৪

খাগড়াছড়ি-আলুটিলা সড়কে সুন্দরবন কুরিয়ার সার্ভিস গাড়ির সঙ্গে ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় চার জন আহত হয়েছেন।

আহতরা হলেন- মাটিরাঙ্গার মো. রহিম (৩০), নতুনপাড়ার মো. শাহিন, রমজান আলী (২৭) ও থৈঅংগ্য মারমা (২৭)। আহতদের খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের গাড়িটিতে আগুন ধরে যায়।

দুর্ঘটনা ও আহতের বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা।