র‌্যাবের হাতে আটক যুবদল নেতাকে পুলিশে হস্তান্তর

ফেনীফেনীতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেরিয়ানের (র‌্যাব-৭) হাতে আটক সোনাগাজী উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক খুরশিদ আলমকে শুক্রবার দুপুরে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে ।  
র‌্যাব-৭ ফেনী ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম এর সত্যতা নিশ্চিত করে বলেন , বৃহস্পতিবার (২৪মার্চ) দিনগত রাত সাড়ে নয়টায় সোনাগাজী সদরের জিরো পয়েন্ট থেকে তাকে আটক  করা হয়।
সোনাগাজী মডেল থানায় তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ৯টি মামলা রয়েছে বলে জানা যায়।  এসব মামলার পলাতক আসামি তিনি।
ফেনী মডেল থানার ওসি মাহবুব মোর্শেদ জানান , খুরশিদ আলমকে সোনাগাজি থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে। পুলিশ তাকে আদালতের মাধ্যমে জেলহাজাতে পাঠাবে ।  

/এইচকে/