ব্রাহ্মণবাড়িয়ায় ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন

B.bariaব্রাহ্মণবাড়িয়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আকরাম হোসেন শুভ (১৫) নামে এক স্কুল ছাত্র খুন হয়েছে। রবিবার দিনগত রাত সাড়ে আটটার দিকে পৌর এলাকার দাতিয়ারাস্থ কুরুলিয়া খালপাড় এলাকায় এ ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপপরিদর্শক নাজমুল আলম বিষয়টি নিশ্চিত করেন।
নিহত শুভ শহরের দাতিয়ারা এলাকার আব্দুর রহিমের ছেলে। সে স্থানীয় নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীদে পড়তো।
পুলিশ ও স্থানীয়রা জানান, কুরুলিয়া খালপাড় এলাকায় আড্ডা দেওয়ার সময় তিন দুর্বৃত্ত শুভ’র বুকে উপর্যুপরি ছুরিকাঘাত করে তার মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় জেলা সদর হাসপাতালে তাকে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
/এইচকে/