ফেনীতে ব্যবসায়ীকে গুলি করে সোয়া তিন লাখ টাকা ছিনতাই

ফেনীফেনীতে মামুন নামের এক গরু ব্যবসায়ীকে গুলি করে সোয়া তিন লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে শহরের মহিপাল এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ব্যবসায়ী মামুনকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে গরু ব্যবসায়ী মামুন গরু কেনার জন্য তার গ্রামের বাড়ি শহরতলীর বাতানিয়া থেকে রিকশায় মহিপালের সার্কিট হাউজ এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাকে গুলি করে তার কাছ থেকে তিন লাখ পঁচিশ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।
ফেনী সদর হাসপাতালের আরএমও অসিম কুমার সাহা জানান, গুলিবিদ্ধ ওই ব্যবসায়ীর পায়ে গুলি লাগে। তবে বর্তমানে তিনি আশঙ্কা মুক্ত।
ফেনী সদর মডেল থানার এসআই অমল চন্দ্র বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

/বিটি/