আরও পড়তে পারেন: পাহাড়ে পাহাড়ে বৈসাবির আমেজ
স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার বিকালে নির্বাচনি পোস্টার নেওয়ার জন্য মংনু মারমা রুমা উপজেলা থেকে বান্দরবান সদরে আসেন। কিন্তু বান্দরবানে আসার পর রোববার রাতে তার সঙ্গে মোবাইলে কথা হলেও এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায় না। তার ব্যবহৃত মোবাইলটিও বন্ধ পাচ্ছিলো পরিবার।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, পাইন্দু ইউনিয়নের নিখোঁজ মেম্বার প্রার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। তার মৃত্যুও কারণ জানা যায়নি, ময়নাতদন্তের পর বিস্তারিত জানানো যাবে।
/এমও/