স্কুলের প্রধান শিক্ষক ওহিদুল ইসলাম জানান, সকাল সাড়ে ১০টায় স্কুল শুরু হওয়ার পর এক এক করে প্রায় ৩০ জন শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়ে। পরে এ অবস্থায় স্কুল ছুটি দিয়ে দেওয়া হয়। আহত শিক্ষার্থীদের ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ছাগলনাইয়া স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ছাগলনাইয়া হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শামীমা আক্তার বাংলা ট্রিবিউনকে বলেন, কী রোগে আক্রান্ত হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
হাসপাতাল সূত্রে জানায়, অজ্ঞান হওয়া শিক্ষার্থীরা হচ্ছে, নবম শ্রেণির আয়েশা আক্তার,৬ষ্ঠ শ্রেণির রাশেদা আকতার, হাজেরা খাতুন, বিবি মরিয়, জিন্নাত আরা, তাহমিনা, ফরিদা খাতুন। ৭ম শ্রেণির ফারিয়া আক্তার, ফারজানা আকতার,আরিফ,সাইফুল ইসলাম,আকলিমা আক্তার, জোবেদা আক্তার, নুসরাত জাহান, আয়েশা আক্তার, আকলিমা আক্তার, উর্মি আক্তার।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি নাসির উদিন জানান, স্কুলের পাশেই চেয়ারম্যান ব্রিক নামে একটি ইটের ভাটা রয়েছে। ধারণা করা হচ্ছে ওই ইটের ভাটার ধোয়ার কারণেই স্কুলের শিক্ষার্থীরা আহত হতে পারে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কিচিঞ্জার চাকমা ঘটনাস্থল পরিদর্শন করার কথা জানিয়ে বলেন, ঠিক কী কারণে এতো শিক্ষাথী অসুস্থ হয়েছে তা চিকিৎসকেরা জানাতে পারেননি।
/এএইচ/