ফেনীতে চারতলা ভবন হেলে পড়েছে ছয়তলা ভবনের ওপর

ভূমিকম্পে একটি চারতলা ভবন হেলে পড়েছে পাশের একটি ছয়তলা ভবনের ওপরফেনীতে ভূমিকম্পে একটি চারতলা ভবন হেলে পড়েছে পাশের একটি ছয়তলা ভবনের ওপর। এতে গোটা জেলায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বুধবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় ভূমিকম্পের সময়ে শহরের সুলতানপুর এলাকায় এ ঘটনা ঘটে।
অপরদিকে, শহরের বাসস্ট্যান্ড এলাকায় নির্মাণ সুপার মার্কেটের পাশে জামাল ব্রেড কোম্পানির বাড়ির একটি দেয়াল ভেঙে পড়েছে।
ফায়ার সার্ভিস ও রেড ক্রিসেন্ট কর্মীরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান এবং ওই ভবনের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কাজ শুরু করেন।
ফেনী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিকেএম এনামুল এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আতঙ্কিত বাড়ির বাসিন্দারে সরিয়ে নেওয়ার কাজ চলছে।
/এএইচ/








আর খবর পড়ুন- 

চট্টগ্রামে শপিং কমপ্লেক্সেসহ ছয়টি ভবন হেলে পড়েছে

ফেনীতে ১৭ আ.লীগ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন