আরও পড়ুন:
প্রাণের উৎসবে বাধা হতে পারেনি তীব্র গরম
রাজনৈতিক দলগুলোর সূত্র বাংলা ট্রিবিউনকে জানায়, তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে বান্দরবানের ২৫টি ইউপিতেই আওয়ামী লীগ প্রার্থী দিয়েছে। রুমা সদর ইউনিয়ন ছাড়া ২৪টিতে বিএনপি এবং আঞ্চলিক রাজনৈতিক সংগঠন জনসংহতি সমিতি (জেএসএস) প্রার্থী দিয়েছে ১২টি ইউনিয়নে। বান্দরবান সদর ও থানচিতে দুটি করে, রোয়াংছড়িতে তিনটি, রুমায় চারটি ও লামার একটি ইউপিতে জেএসএসের প্রার্থী রয়েছে। এবারের নির্বাচনে জেলার ২৫টি ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছেন ৯ জন এবং বিএনপির বিদ্রোহী প্রার্থী ১০ জন। পাহাড়ের আরেক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রার্থী দেওয়া থেকে বিরত থেকেছে। এদিকে সীমানা সংক্রান্ত জটিলতা থাকায় বান্দরবানের লামা উপজেলার আজিজ নগর ইউনিয়নের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন, গত বুধবার উচ্চ আদালতের নির্দেশে নির্বাচন স্থগিত করা হয়েছে।
/জেবি/