পুলিশের সঙ্গে গুলি বিনিময়ের সময় ‘ডেভিড ইমনে’র সহযোগী গ্রেফতার

চট্টগ্রামের অন্যতম শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমনে’র সহযোগী মো. মোবারক প্রকাশ ওরফে গলাকাটা মোবারক নামের এক সন্ত্রাসীকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। 
ফটিকছড়ি উপজেলায় পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গুলি বিনিময়ের পর অস্ত্রসহ তাকে আরও দুই সহযোগীসহ তাকে গ্রেফতার করা হয়। এসময় বিপুল অস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

ফটিকছড়ি থানার ওসি রবিউল আলম খান গণমাধ্যমকে মোবারককে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকায় অভিযান চালিয়ে তাকে রায়হান ও ফরিদ নামের আরও দুই সহযোগীসহ গ্রেফতার করা হয়।

পুলিশের এই কর্মকর্তা বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা তখন গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। পরে অভিযানের একপর্যায়ে অস্ত্রসহ মোবারকসহ তিন জনকে গ্রেফতার করে পুলিশ। অভিযানে দেশি-বিদেশি পিস্তল, রিভলভারসহ গুলি উদ্ধার করা হয়।