স্থানীয়রা জানান, পাহাড় থেকে নেমে আসা ৪-৫টি বন্য হাতি সুয়ালকের কদুখোলা এলাকায় এসে তাণ্ডব চালায়। এক সময় এলাকার আব্বাছের বাড়িতে হানা দিলে বাড়ির সবাই পালিয়ে যেতে সক্ষম হলেও হালিমা বেগম ঘর থেকে বের হতে পারেননি। পরে তাকে হাতি আক্রমণ করে মেরে ফেলে।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিক উল্লাহ বলেন, আমরা ঘটনাস্থল থেকে আজ (শনিবার) সকালে লাশ উদ্ধার করেছি।
আরও পড়তে পারেন: প্রবীণ সাংবাদিক শফিক রেহমান গ্রেফতার
/বিটি/