লক্ষ্মীপুর পৌরসভায় আবাসিক ভবন ও ব্যবসা-প্রতিষ্ঠানের কর ‘অস্বাভাবিক হারে’ বৃদ্ধি করা হয়েছে। পৌরসভার মেয়র আবু তাহেরের বিরুদ্ধে কর সংক্রান্ত কাজে স্বজনপ্রীতির অভিযোগও উঠেছে।
অভিযোগকারী সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী। সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রথম শ্রেণির এ পৌরসভার ১২টি ওয়ার্ডের নাগরিকরা কর নিয়ে চরম হয়রানির শিকার হচ্ছেন। যে ব্যাক্তি গত বছর একশত টাকা পৌর কর পরিশোধ করেছে, এবার তার হয়েছে ৮ হাজার টাকা।
তিনি জানান, গত বছর এক হাজার টাকা কর দিলেও এবার তা ধরা হয়েছে ১৭ হাজার টাকা। আবার এক রাজনৈতিক নেতার বাড়ির কর ৫২ হাজার টাকার নির্ধারণ করা হলেও মেয়রের সঙ্গে সাক্ষাতের পর তা হয়ে যায় ২শ’ টাকা। স্বজনপ্রীতির মাধ্যমে কয়েক ব্যক্তির কর মওকুফও করা হয়েছে।
লক্ষ্মীপুরে নারী শ্রমিককে নির্যাতনের ঘটনায় মূল হোতা গ্রেফতার
এ কে এম বদরুল আলম বলেন, পৌরসভার মেয়রের খামখেয়ালিপনা ও স্বেচ্ছাচারিতা ত্যাগ করে নতুন করে সহনীয় কর নির্ধারণ করে নাগরিকদের হয়রানি থেকে মুক্তি দিতে হবে।
লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহের অভিযোগ অস্বীকার করে বলেন, নিয়ম অনুযায়ী কর বৃদ্ধি করা হয়েছে। এতে নাগরিকরা খুশি। কারো কোনও আপত্তি থাকলে তা শুনানির মাধ্যমে সমাধান করা হবে।
/এইচকে/