ফেনীর সোনাগাজীতে এক মুদি দোকানিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। নিহতের নাম নুর হোসাইন সবুজ (৩০)। রবিবার রাতে উপজেলার কেরামতিয়া বাজারে তাকে পিটিয়ে গুরুতর আহত করে সন্ত্রাসীরা। চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার ফেনী সদর হাসপাতালে তার মৃত্যু হয়।
জানা গেছে, উপজেলার কেরামতিয়া বাজারে তুচ্ছ ঘটনায় মুদি দোকানি সবুজের ভাই আরিফের সঙ্গে স্থানীয় ছাত্রলীগ নেতা জুয়েলের বাক-বিতণ্ডা হয়। একপর্যায়ে তাকে মারধর করে জুয়েল। খবর পেয়ে সবুজ এগিয়ে গেলে তাকেও পিটিয়ে গুরুতর আহত করা হয়। গুরুতর আহত সবুজকে রাতেই ফেনী সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হলে সেখানে সোমবার সকালে সে মারা যায়।
ফেনী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. অসীম কুমার সাহা সবুজের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ফেনীর সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, বিষয়টি শুনেছি। এই ব্যাপারে এখনও কোনও মামলা হয়নি । তবে অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।
/টিএন/
আরও পড়তে পারেন: