খাগড়াছড়ি সদরের ৫ ইউপির মধ্যে বিএনপি প্রার্থী দিয়েছে মাত্র ১টিতে

ইউপি নির্বাচন ২০১৬খাগড়াছড়ি সদর উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৪টিতেই প্রার্থী দিতে পারেনি বিএনপি। তারপরও নির্বাচনকে টার্গেট করে পাহাড়েও জমে উঠেছে নির্বাচনি প্রচারণা।

খাগড়াছড়ি সদর উপজেলার ৫টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে নৌকা প্রতিক নিয়ে ৫ জন,সমাজতান্ত্রিক দলের-১ জন ও বিএনপির ১ জনসহ ১৯ জন স্বতন্ত্র প্রার্থী রয়েছে।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়,সদ্য সমাপ্ত খাগড়াছড়ি ও মাটিরাঙা পৌরসভা  নির্বাচনে নৌকা বনাম ধানের শীষের মধ্যে যে ধরনের প্রতিদ্বন্দ্বিতা হয়েছে এবার তেমনটা দেখা যাচ্ছে না।

বিএনপি শুধুমাত্র খাগড়াছড়ি সদর ইউনিয়নে প্রার্থী  দিতে পেরেছে। ওই প্রার্থীর নাম ক্ষেত্র মোহন রোয়াজা। এই ইউনিয়নে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হলেও বাকি ৪টিতে আওয়ামী লীগের সঙ্গে আঞ্চলিক সংগঠনগুলো সমর্থিত স্বতন্ত্র প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা হবে।

আরও পড়তে পারেন: রাজধানীতে ফের মায়ের হাতে শিশুপুত্র খুনের অভিযোগ

সদর উপজেলা নির্বাচন অফিস সূত্রে আরও জানা যায়,খাগড়াছড়ি সদর উপজেলার ৫টি ইউনিয়নে সর্বমোট ২৬ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে খাগড়াছড়ি ইউনিয়নে-৫ জন, ২নং কমলছড়ি ইউনিয়নে- ৬ জন, ৩ নং গোলাবাড়ী ইউনিয়নে-০৭ জন, ৪নং পেরাছড়া ইউনিয়নে-০৩ জন ও ৫ নং ভাইবোনছড়া ইউনিয়নে ০৫ জন প্রার্থী লড়ছেন।

এ বিষয়ে খাগড়াছড়ি সদর উপজেলা বিএনপির সভাপতি অনিমেষ দেওয়ান নন্দিত জানান, অন্য দলগুলোর চাপ থাকার কারণে বিএনপি’র শক্তিশালী প্রার্থীরা ধানের শীষ প্রতীক না নেওয়ায় সদর উপজেলার ৪টি ইউনিয়নে দলের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, কোন জাতীয় বা আঞ্চলিক দলের সঙ্গে বিএনপি’র স্থানীয় কোনও নেতাকর্মী গোপন আতাঁত বা সমঝোতা করেনি।

/জেবি/