দুদক সূত্র জানায়, হোমনা উপজেলার ছোটঘাড় মোড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে মনিরুল ইসলাম তার ফুফুর ৭৬ শতাংশ জমি জাল দলিলের মাধ্যমে দখল করে নেন। এ ঘটনায় গত বছরের ৩০ জানুয়ারি হোমনা থানায় মামলা করেন দুদকের উপ-সহকারী পরিচালক সাইফুল ইসলাম। পরে তদন্তে বিষয়টি প্রমাণিত হওয়ায় মনিরুল ইসলামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। কিন্তু তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
দুদক কুমিল্লার উপ-পরিচালক মো.আবুল কালাম আজাদ জানান, গ্রেফতারের পর তাকে কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে।
আরও পড়তে পারেন: ছেলেকে হত্যার পর মায়ের আত্মহত্যা
/বিটি/