সাজেকে গোলাগুলি, আটকে দিয়েছে পর্যটকদের গাড়ি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের উজোবাজার এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলি চলছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে উজোবাজারে সাজেক সড়কে অবরোধ চলাকালে আইনশৃঙ্খলা বাহিনী ব্যারিকেড সরিয়ে পর্যটকদের খাগড়াছড়ি নেওয়ার চেষ্টা করলে সংঘর্ষ শুরু হয়। অবরোধকারীরা প্রথমে ইট পাটকেল ছুড়লেও একপর্যায়ে গোলাগুলি শুরু হয়।

শেষ খবর পাওয়া পর্যন্ত পর্যটকরা নিরাপদে দিঘীনালা কাছাকাছি পৌঁছেছেন।

সকালে অবরোধ শুরু হলেও সকালে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ নিরাপত্তায় সাজেক থেকে খাগড়াছড়ির উদ্দেশে রওনা হয়েছেন প্রায় তিন হাজার পর্যটক। তবে সকাল সাড়ে ৮টায় সাজেক থেকে ছেড়ে আসা পর্যটকবাহী গাড়িগুলো উজোবাজার এসে অবরোধকারীদের বাধার মুখে পড়ে।

অবরোধকারীরা উজোবাজারে অবস্থান করছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে।

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আঞ্চলিক দুই রাজনৈতিক সংগঠনের দ্বন্দ্বের জেরে রাঙামাটির সাজেক সড়কে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও কার্বারি অ্যাসোসিয়েশন সড়ক অবরোধের ডাক দেয়।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন জনসংহতি সমিতির (জেএসএস) কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা। তিনি বলেন, এসব ইউপিডিএফের ষড়যন্ত্রমূলক অপপ্রচার। দীর্ঘদিন ধরে সাজেকে ইউপিডিএফ যে সন্ত্রাসী তৎপরতা ও জনগণের ওপর শোষণ-পীড়ন চালাচ্ছে, সেখান থেকে নজর সরাতেই তারা এ কাজ করছে।

রাঙামাটির পুলিশ সুপার আব্দুর রবিক বলেন, থেমে থেমে গোলাগুলির খবর পেয়েছি। তবে ভ্রমণ যাওয়া পর্যটকরা নিরাপদে সাজেক ছেড়েছে।