ব্রাহ্মণবাড়িয়ায় জুতার বাক্স থেকে উদ্ধার ককটেলতৃতীয় দফা ইউপি নির্বাচন শুরুর আগের দিন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জুতার বাক্স থেকে ২০টি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২২ এপ্রিল) বেলা ৩টার দিকে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের থানাকান্দি গ্রাম থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
ককটেল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহম্মেদ জানান, থানাকান্দি গ্রামে পরিত্যক্ত অবস্থায় দুটি জুতার বাক্স পড়ে থাকতে দেখে লোকজনের সন্দেহ হয়। তারা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাক্স দুটি থেকে ২০টি ককটেল উদ্ধার করে।
/বিটি/এএইচ/