চাঁদপুরের ২৫টি ইউনিয়নে ভোটে লড়ছেন ১০৭ জন চেয়ারম্যান প্রার্থী। এর মধ্যে ফরিদগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬৫ জন ও হাজীগঞ্জ উপজেলার ১১ ইউনিয়নে ৪২ জন প্রার্থী। এ ২৫ ইউনিয়নের ২৩৯ কেন্দ্রে ভোট প্রয়োগ করবেন ৪ লাখ ২৭ হাজার ৯০১ জন ভোটার। এ দুই উপজেলায় চেয়ারম্যান প্রার্থী ছাড়াও ভোটে আছেন সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদ প্রার্থীরাও।
চাঁদপুর পুলিশ মিডিয়া সেন্টার সূত্রে জানা গেছে, এ দুই উপজেলায় ঝূঁকিপূর্ণ কেন্দ্র ১২০টি। এর মধ্যে রয়েছে ফরিদগঞ্জ উপজেলায় ৭১টি এবং হাজীগঞ্জ উপজেলায় ৪৯টি কেন্দ্র। নির্বাচন শান্তিপূর্ণ করতে দুই উপজেলায় বিজিবি, র্যাব, পুলিশ, আনসার বাহিনীর ৬ হাজার ৬৮ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন।
এবার সুষ্ঠু নির্বাচন করার জন্য কঠোর অবস্থানে রয়েছেন নির্বাচন কর্মকর্তারা। চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আতাউর রহমান বলেন, অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করার জন্য সব প্রিজাইডিং অফিসার, আইনশৃঙ্খলা বাহিনী এবং নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশনা দিয়েছি।
আরও পড়ুন:
/বিটি/