গ্রেফতারকৃত ব্যাংক ম্যানেজার আনোয়ার হোসেন ভূঁইয়া নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার উলুপাড়া গ্রামের এবং সিনিয়র কেন্দ্র ব্যবস্থাপক সুভাষ সিংহ কুমিল্লার লাকসাম উপজেলার নুরপুর গ্রামের বাসিন্দা।
দুদক কুমিল্লার কার্যালয় সূত্র জানায়, চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার গোপটী (পশ্চিম) গ্রামীণ ব্যাংকের ম্যানেজার আনোয়ার হোসেন এবং একই শাখার সিনিয়র কেন্দ্র ব্যবস্থাপক সুভাষ ওই ব্যাংকের গ্রাহকদের স্বাক্ষর জালিয়াতি করে ৪০ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা আত্মসাৎ করেন। দুদক কুমিল্লার সহকারী পরিচালক মো. নুরুল হুদা বাদী হয়ে বিগত ২০১৪ সালের ১৯ নভেম্বর চাঁদপুরের ফরিদগঞ্জ থানায় গ্রেফতারকৃত ওই দুই ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেন।
দুদক কুমিল্লার উপ-পরিচালক আবুল কালাম আজাদ জানান, দুদকের একটি টিম উভয়কে গ্রামীণ ব্যাংকের চাঁদপুর জোনাল অফিস থেকে গ্রেফতার করেন। গ্রেফতারের পর দুই ব্যাংক কর্মকর্তাকে চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
আরও পড়ুন:
/এআর/