লোহাগড়ায় গুলি ও অস্ত্রসহ হত্যা মামলার আসামি আটক

আটকচট্টগ্রামের লোহাগড়া উপজেলার আমিরাবাদ এলাকা থেকে আব্দুর রশিদ (৪১) নামে এক হত্যা মামলার আসামিকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে কয়েক রাউন্ড গুলি ও কয়েকটি অস্ত্র উদ্ধার করা হয়।
রবিবার অভিযান চালিয়ে ওই আসামিকে আটক করে পুলিশ।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেফায়েত উল্লাহ বলেন, আব্দুর রশিদ স্থানীয় বিএনপি’র রাজনীতির সঙ্গে জড়িত। তিনি আওয়ামী লীগ নেতা হত্যাসহ বিভিন্ন অপরাধে দায়ের হওয়া কয়েকটি মামলার আসামি।
তিনি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমিরাবাদ এলাকায় অভিযান চালিয়ে প্রথমে ওই আসামিকে আটক করা হয় এবং পরবর্তীতে তার বাড়িতে অভিযান চালিয়ে ১০১ রাউন্ড গুলি, একটি এম-১৬ রাইফেল, দুটি ওয়ান ব্যারেল বন্দুক এবং তিনটি কার্টিজ উদ্ধার করা হয়।

আরও পড়ুন:

বগুড়াবগুড়ায় জামায়াতের আমীরসহ ৩১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

/এসএনএইচ/এআর/