ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২৫

দুর্ঘটনাফেনীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় বাসটি উল্টে গিয়ে আহত হয়েছেন ২৫ যাত্রী। নিহত ওই ব্যক্তির নাম এনায়েত উল্লাহ (৩৩)।
সোমবার বেলা তিনটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোহাম্মদ আলী নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
ফেনী হাইওয়ে পুলিশের ওসি জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ দুর্ঘটনায় কবলিত এনা পরিবহন নামে বাসটি ও মোটরসাইকেলটিকে উদ্ধার করেছে।
পুলিশ ও স্থানীয়রা নিহত ও আহতদেরকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। আহতদের মধ্যে পাঁচ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আরও পাঁচ জনকে ফেনী সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
ফেনী সদর হাসপাতালের আরএমও অসীম কুমার সাহা হতাহতদের সত্যতা নিশ্চিত করেন। তবে তাৎক্ষণিকভাবে তিনি আহতদের পরিচয় জানাতে পারেনি। 
আরও পড়ুন:
কলাবাগানে সন্ত্রাসী হামলায় নিহত ২
ওয়ানডে র‌্যাংকিংয়ে প্রথমবার পাঁচ নম্বরে বাংলাদেশ: পাপন


/এনএস/টিএন/