ব্রাহ্মণবাড়িয়ায় বন্দুকযুদ্ধে ডাকাত নিহত, চার পুলিশ আহত

বন্দুকযুদ্ধ

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ- ডাকাত বন্দুকযুদ্ধে অজ্ঞাত (৩৫) এক ডাকাত নিহত এবং চার পুলিশ সদস্য আহত হয়েছে। সোমবার দিবাগত রাত দুইটার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর এলাকায় এই ঘটনা ঘটে।

আরও পড়তে পারেন : কলাবাগানে জোড়া খুন, ২ মামলা

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মো. মঈনুর রহমান জানান, ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে রাত দুইটার দিকে সদর থানা পুলিশের একটি টহল দল ওই এলাকায় যায়। তারা যাওয়ার সঙ্গে সঙ্গেই ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। এসময় পুলিশও পাল্টা গুলি ছুঁড়ে। এক পর্যায়ে অজ্ঞাত ওই ডাকাত নিহত হয় এবং চার পুলিশ সদস্য আহত হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

/জেবি/