নূর হোসেনের ভাতিজা মদসহ গ্রেফতার

নূর হোসেনের ভাতিজা আরিফুল হাসাননারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের ভাতিজা ও অর্থ উপদেষ্টা আরিফুল হাসান এবং তার দুই সহযোগীকে অবৈধ বিদেশি মদ ও বিয়ারসহ গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার বিকাল ৪টায় আদমজী ইপিজেডের মূল ফটকের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। র‌্যাব-১১ এর উপ অধিনায়ক লে. কমাণ্ডার গোলজার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আরিফুল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪নং ওয়ার্ড কাউন্সিলর। তিনি জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আবদুল মতিন মাস্টারের ছেলে।
র‌্যাব-১১ এর উপ অধিনায়ক লে.কমাণ্ডার গোলজার হোসেন জানান, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় আদমজী ইপিজেডের মূল ফটকের সামনে থেকে একটি মাইক্রোবাস থেকে তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের একজন কাউন্সিলর আরিফুল হাসান। গ্রেফতারকৃত অপর দুইজন আক্তার হোসেন ও সুমন হোসেন। এ তিনজনের কাছ থেকে ৮ বোতল বিদেশি মদ ও ২৪ ক্যান বিয়ার উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন:

Khulna Pic 28, 04,16খুলনার অপহৃত যুবক সুন্দরবন থেকে উদ্ধার 

/এআর/টিএন/