বিএনপি প্রার্থী সেলিম হোসেন দাবি করেছেন, তার গাড়াদিয়ায় ২টি ও চারাভাঙ্গা গ্রামের ১টি নির্বাচনি ক্যাম্প ভাঙচুর করেছে প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী দেওয়ান জিন্নাহ লাটুর কর্মী সমর্থকরা। এছাড়া নির্বাচনি প্রচারণায় বাধা, হামলা, হুমকি, পোস্টার ছিড়ে ফেলা ও প্রচারণায় নিযুক্ত কর্মীদের মারধরও করা হচ্ছে। এ বিষয়ে রিটার্নিং অফিসারসহ সংশ্লিষ্ট প্রশাসনের কাছে অভিযোগ করা হলেও কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
সেলিম হোসেন আরও জানান, নৌকা প্রতীকের প্রার্থী দেওয়ান জিন্নাহ ও তার লোকজন তাকে নির্বাচন থেকে সরে যেতে হুমকি দিচ্ছেন।
সিংগাইর থানা পুলিশ পরিদর্শক (ওসি) সৈয়দুজ্জামান জানান, ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
রির্টার্নিং অফিসার হাওলাদার মোহাম্মদ কামরুল হাসান বলেন, এ বিষয়ে এখনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন:
/এআর/