বৃহস্পতিবার দিনগত রাতে কোটালীপাড়ার মতির মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি উপজেলার ডহরপাড়া গ্রামের চাঁদ মিয়ার ছেলে।
কোটালীপাড়া থানার ওসি আব্দুল লতিফ জানান, মিজানুর রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা হত্যা মামলার অন্যতম আসামি সরোয়ার হোসেনের ছোট ভাই ও হরকাতুল জিহাদ নেতা মুফতি আব্দুল হান্নান মুন্সীর বেয়াই।
তিনি আরও জানান, শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটালীপাড়া সফর করবেন। ওই যুবক এলাকায় নাশকতা ঘটাতে পারে এমন আশঙ্কায় তাকে আটক করা হয়েছে। শনিবার প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে কোটালীপাড়া উপজেলাজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক নিরাপত্তা গ্রহণ করেছে বলে তিনি জানান।
/এএইচ/