দুটি মামলায় তিন আসামিকে সিনিয়র জুডিশিয়াল গোপালপুর আমলি আদালতের ম্যজিস্ট্রেট অঞ্জন কান্তি দাশ-এর আদালতে হাজির করা হয়। এ সময় আসামিপক্ষ দুটি মামলায়ই জামিন আবেদন করলে আদালত নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।
রিমান্ডকৃতরা হলেন, গোপালপুর উপজেলার আলমনগর মাদ্রাসার অধ্যক্ষ আমিনুল ইসলাম, একই এলাকার বিএনপি কর্মী ঝন্টু মিয়া ও গোপালপুর পৌর জামায়াতের সেক্রেটারি রফিকুল ইসলাম বাদশা।
উল্লেখ্য, শনিবার দুপুরে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে নিখিল চন্দ্র জোয়াদ্দারকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্ত্রী আরতি রাণী জোয়াদ্দার ও গোপালপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোকসেদুল আলম বাদী হয়ে পৃথক দুটি মামলা করেন। রবিবার মামলা দুটি গোয়েন্দা পুলিশে হস্তান্তর করা হয়।
আরও পড়ুন:
/বিটি/আপ-এআর/