জানা গেছে, উপজেলার বাগাট ইউনিয়নের বণিক সমিতির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগ নেতা ইউসুফ আলী মোল্লার বড় পুত্রবধু তাছলিমা প্রতিদিনের মতই রাতে দুই শিশু সন্তানকে পাশে নিয়ে ঘুমিয়ে পড়েন। শেষ রাতে শিশু কন্যাকে বুকের দুধ পান করিয়ে তাহাজ্জুত ও ফজরের নামাজ শেষে পারিবারিক কাজে বের হন। পরে শিশুদের ফুফু সকালে তাদের সাড়া না পেয়ে শোবার ঘরে তাদের মৃত অবস্থায় দেখতে পান।
ময়নাতদন্তের জন্য পুলিশ লাশ দুটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন। শিশু দুটির এই মৃত্যুকে তাদের মা তাছলিমা ‘আল্লাহর ইশারা’ বলে মনে করেছেন। তবে এ কথার বিস্তারিত কোনও ব্যাখ্যা তিনি দেননি।
আরও পড়তে পারেন: ফেনী প্রেসক্লাব সভাপতিকে কুপিয়েছে দুর্বৃত্তরা
/এমও/