সিংগাইরে আ.লীগের চার বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীকে দল থেকে বহিষ্কার

মানিকগঞ্জমানিকগঞ্জের সিংগাইর উপজেলায় আওয়ামী লীগের চার বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীকে দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ড পরিচালনার দায়ে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করেছে জেলা আওয়ামী লীগ।
মঙ্গলবার দুপুরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই চার নেতাকে সাময়িক বহিষ্কারের বিষয়টি জানা গেছে।
সিংগাইর উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত নেতারা হলেন, উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য ও জামসা ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী তারিকুল ইসলাম তারেক, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও জার্মিতা ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আবুল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও বলধারা ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ওবায়দুর রহমান এবং আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও ধল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন।

/বিটি/ আপ-এআর/