কালকিনিতে স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে হত্যার অভিযোগ

মাদারীপুরমাদারীপুরের কালকিনির উপজেলার সাহেবরামপুর ইউনিয়নে এক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থককে মারধর করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তার নাম কালু শিকদার (৪৫)। মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করেছে।
এ ঘটনায় আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী কামরুল হাসান সেলিমের সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন নিহত কালুর স্বজনরা।
পুলিশ জানায়, মঙ্গলবার গভীর রাতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামান জামাল মোল্লার সমর্থক কালুকে বাড়ি থেকে ডেকে নিয়ে মারধর করে মারত্মক আহত করেন প্রতিপক্ষের লোকজন। এসময় তার চিৎকারে বাড়ির অন্যরা এগিয়ে এলে তারা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের শরীরে আঘাতের চিহ্ন এবং পায়ে ও পিঠে ধারালো অস্ত্রের জখমের চিহ্ন রয়েছে।

কালকিনি থানার ওসি কৃপা সিন্ধু বালা জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন:
Fire Khulna Pic 2 04,05,16খুলনায় জুট মিলে আগুন

 

/বিটি/এসটি/