হামলার শিকার পরিবারগুলো হল বারকাঠিয়া গ্রামের ছফির উদ্দিনের ছেলে সফিকুল ইসলাম, শাহজাহানের ছেলে অলি আহমেদ, নয়ানগর গ্রামের ইন্নছ আলীর ছেলে হাবিবুর রহমান, বড়বেড় গ্রামের মোস্তফা শেখের ছেলে সোহাগ শেখ। তাদের বাড়িগুলো আধাপাকা। তাদের মধ্যে সফিকুল ইসলাম সিংহশ্রী ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
কারা, কী কারণে হামলা করেছে পরিবারের লোকজন তা বলতে পারেননি।
সিংহশ্রী ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সাবেক সদস্য শাহাদাত হোসেন কাঁইয়া জানান, বোমার বিকট শব্দে রাতেই আশপাশের শত শত মানুষ ঘটনাস্থলে ভিড় জমায়। কাচের বোতলের ভাঙা টুকরো বাড়িগুলোর আশপাশে পড়ে থাকতে দেখা গেছে। রাতেই পুলিশ সদস্যরা এসে এগুলো সরিয়ে নেয়।
এ ব্যাপারে কাপাসিয়া থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, কেন হামলার ঘটনা ঘটেছে এবং কারা হামলায় জড়িত তা জানা যায়নি। কোমল পানীয়ের বোতলে কেরোসিন ঢেলে হামলা করা হয়েছে। এতে হাবিবুর রহমানের ঘরে রাখা চাল ও কাঁথা পুড়ে গেছে। হতাহতের কোনও ঘটনা ঘটেনি। কোনও মামলাও হয়নি। এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।
আরও পড়ুন: মুসলমানের ঈমান ধ্বংসের ষড়যন্ত্র চলছে: চরমোনাইপীর
/জেবি/টিএন/আপ-এআর/