সিংগাইর-সাটুরিয়ায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে

মানিকগঞ্জের সিংগাইর ও সাটুরিয়া উপজেলার ২০ ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন চলছে। এ দুটি উপজেলায় ১৯৬ ভোট কেন্দ্রের কোথাও কোনও গোলযোগের খবর পাওয়া যায়নি এখন পর্যন্ত। ঝুঁকিপূর্ণ ১৭৭ কেন্দ্রে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান ও সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার জানান, সিংগাইরের ১১০ কেন্দ্র ও সাটুরিয়ার ৮৬ কেন্দ্রে ভোট গ্রহণ চলছে।

সিংগাইরের বায়রা কলেজ ভোট কেন্দ্রে গিয়ে দেখা গেছে, ভোটারদের উপস্থিতি ভালোই। কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মুহাম্মদ মিজানুর রহমান জানান, এই ভোট কেন্দ্রে ১,১১৭ ভোটার রয়েছে। এখনও কোনও সমস্যা হচ্ছে না।

 

/এসটি/