মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার বালিগাঁও ইউনিয়নের গোপিননগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এক যুবককে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তার নাম মো. সোহাগ (২৫)।
নির্বাচনে অন্যায়ভাবে প্রভাব বিস্তার এবং পরিচয় গোপন করায় ভ্রাম্যমাণ আদালত তাকে এ দণ্ড দিয়েছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলরুবা শারমিনের ভ্রাম্যমাণ আদালত তাকে এ রায় দেন।
সোহাগের বাড়ি গোপিননগর গ্রামে।
/এসটি/