সিংগাইরের ধল্লা ইউনিয়নে বিএনপি প্রার্থীর ভোট বর্জন

ইউপি নির্বাচন ২০১৬মানিকগঞ্জের সিংগাইরের ধল্লা ইউনিয়ন পরিষদের ভোট বর্জন করেছেন বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল আলী। শনিবার বেলা ১১টার দিকে  আনুষ্ঠানিকভাবে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন।
আব্দুল আলী অভিযোগ করেন,সকাল থেকেই সরকারী দলের প্রার্থী জাহিদুর রহমান ভূঁইয়ার লোকজন সব ভোট কেন্দ্র নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল মারে। এছাড়া তার এজেন্টদের কোনও ভোট কেন্দ্র ঢুকতে দেয়নি। প্রশাসনের কাছে এসব বিষয়ে তিনি অভিযোগ করলেও  কোনও প্রতিকার না পেয়ে তিনি নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত নেন।
এ ব্যাপারে সিংগাইরের উপজেলা নির্বাচন কর্মকর্তা হাওলাদার মোহাম্মদ কামরুল হাসান জানান, ধল্লা ইউনিয়নে বিএনপির প্রার্থীর পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগটি তিনি জেনেছেন। তবে প্রার্থীর ভোট বর্জনের বিষয়ে তিনি অবগত নন বলে জানান।

/এআর/