স্থানীয়রা জানান, দুপুরে ভোট দিয়ে ফেরার পথে বজ্রাঘাতে আমেনার মৃত্যু হয়। এসময়ে তার সঙ্গে থাকা মোবাইল ফোনটিও পুড়ে গেছে। নিহতের স্বামী ওমর মণ্ডল, তিনি উপজেলার সদর ইউনিয়নের হাজীডাঙ্গীর বাসিন্দা।
চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, বজ্রাঘাতে আহত আমেনাকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: আঙুলের ছাপ জালিয়াতি করে সিম পুনঃনিবন্ধন, থানায় জিডি
/এমও/