নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় মোল্লা সুপার সল্টের কারখানায় সেপটিক ট্যাংকে নেমে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি আছেন আরও পাঁচ শ্রমিক। আশঙ্কাজনক অবস্থায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার দুপুর দেড়টার দিকে ফতুল্লার ধর্মগঞ্জের মাওলাবাজার এলাকায় অবস্থিত মোল্লা সুপার সল্টের কারখানায় এই ঘটনা ঘটে। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
কারখানার মেকানিক্যাল টেকনিশিয়ান মাসুম আহমেদ জানান, সকাল সাড়ে ৮টার দিকে কারখানার হাউস পরিষ্কার করতে নামেন আট শ্রমিক। দুপুর দেড়টার দিকে বিষক্রিয়ায় তারা সবাই অসুস্থ হয়ে পড়েন। তাদের উদ্ধার করে ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়ার পর দুজন এবং ঢামেক হাসপাতালে আনার পর আরও এক শ্রমিকের মৃত্যু হয়।
নিহতরা হলে সাহাবুদ্দিন (৪০), আলমাছ তালুকদার (৩০) ও ইব্রাহিম (৩০)।
নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাহমিনা নাজমীন জানান, বাতাসের বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে। বাকিদের অবস্থাও আশঙ্কাজনক।
আরও পড়ুন-
নিজামীর চূড়ান্ত রায় ট্রাইব্যুনালে
বাগমারায় সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ আরেকজনের মৃত্যু
/এনএস/এফএস/