মাদারীপুর জেলা ঐক্য পরিষদের ডাকে এই মানববন্ধনে বক্তব্য রাখেন পরিষদের আহ্বায়ক সদর উপজেলা চেয়ারম্যান ও যুবলীগ নেতা পাভেলুর রহমান শফিক খান, সদস্য সচিব ও শ্রমিক নেতা নিটুল খন্দকার, সাবেক পৌর মেয়র নূরুল আলম বাবু চৌধুরী, যুদ্ধকালীন মুক্তিযোদ্ধা কমান্ডার ও সাবেক পৌরসভা চেয়ারম্যান খলিলুর রহমান খান, মুক্তিযোদ্ধা কমান্ডার শাজাহান হাওলাদারসহ অন্যরা।
বক্তারা বলেন, পদ্মা সেতু বাস্তবায়িত হলে এবং ঢাকার সঙ্গে থাকলে মাদারিপুরের সব ধরনের আর্থ-সমাজিক যোগাযোগ বাড়বে। অন্যদিকে ফরিদপুরের সঙ্গে যুক্ত করা হলে এই জেলাকে অনগ্রসর অবস্থায় থাকতে হবে।
উল্লেখ্য, সম্প্রতি ফরিদপুরকে বিভাগ ঘোষণা করে বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করলে তাতে অন্তর্ভুক্তির প্রতিবাদে মাদারীপুর ও শরীয়তপুর জেলায় আন্দোলন শুরু করে। আগামীতে দক্ষিণাঞ্চলের (বরিশাল ও খুলনা বিভাগের) সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ করে দেওয়াসহ আরও বড় ধরণের আন্দোলন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।
আরও পড়ুন-
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ বুধবার
‘পাকিস্তান খালেদা জিয়ার জন্য তদবির করছে’
/জেবি/এফএস/