নির্বাচন কমিশনের উপ-সচিব ফরহাদ আহাম্মদ স্বাক্ষরিত একটি চিঠিতে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ও জাগীর ইউনিয়নে মনোনয়ন পত্র সংগ্রহ ও জমাদানে বাধা দেওয়ার বিষয়টি তদন্তের নির্দেশ দেওয়া হয়। এছাড়া, আগামী ১৫ মে’র মধ্যে তদন্ত প্রতিবেদন ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মিহির সারোয়ার মোর্শেদের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
জেলা নির্বাচন কর্মকর্তা বলেন, নানা অনিয়মের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রধান নির্বাচন কমিশন ওই দুই ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করেছে। সোমবার এ সংক্রান্ত একটি চিঠি জেলা নির্বাচন কর্মকর্তার কাছে এসেছে। তবে মানিকগঞ্জ সদর উপজেলার বাকি আটটি ইউনিয়ন পরিষদে আগামী ২৮মে নির্বাচন অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য,আগামী ২৮মে পঞ্চম ধাপে মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ও গড়পাড়াসহ ১০টি ইউনিয়নে নির্বাচন হওয়ার কথা রয়েছে। চেয়ারম্যান পদে জাগীর ইউনিয়নের ৩টি ও গড়পাড়া ইউনিয়নের ৫টি মনোনয়ন পত্র উঠানো হলেও দুই ইউনিয়নেই আওয়ামী লীগের দুই প্রার্থী ছাড়া বাকিরা অজ্ঞাত কারণে মনোনয়নপত্র জমা দেননি।
আরও পড়ুন: সন্তান হত্যার দায়ে মাসহ দুইজনের মৃত্যুদণ্ড
/জেবি/ এপিএইচ/আপ-এআর/