নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মনজুর মোরশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত পারভেজ শহরের বিলাসদী মহল্লার আব্দুস সাত্তারের ছেলে ও নরসিংদী আইডিয়াল হাইস্কুলের সপ্তম শ্রেণির ছাত্র।
পুলিশ ও বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, স্কুলের টিফিন পিরিয়ডের সময় পারভেজ ও নুরুলকে পাশ্ববর্তী খালপাড় এলাকায় ডেকে নিয়ে যায় তাদের সহপাঠী আরিফুল ইসলাম ও রুমন মিয়া। সেখানে আরিফ ও রুমনসহ ৪-৫ জন মিলে ক্রিকেট খেলার ব্যাট দিয়ে পিটিয়ে পারভেজ ও নুরুল আমিনকে গুরুতর আহত করে খালের পানিতে ফেলে দেয়। খবর পেয়ে আইডিয়াল হাইস্কুলের শিক্ষকরা ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য পারভেজকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে নেওয়ার পথে মারা যায় পারভেজ। আহত সহপাঠী নুরুল আমিনকে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পয়ে নরসিংদী সদর মডেল থানা পুলিশ পারভেজ মিয়ার মরদেহ উদ্ধার কওে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ওসি মনজুর মোরশেদ বলেন, পূর্ব বিরোধ নিয়ে এ হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আরও পড়ুন: গাজীপুরে শাশুড়িকে হত্যার দায়ে পুত্রবধূর ফাঁসি
/এআর/