বাংলাদেশ ব্যাংক থেকে টাকা পাচারের কথা স্বীকার করলেও পরোক্ষভাবে এটিকে দেশের বড় কোনও ক্ষতি নয় উল্লেখ করে তিনি আরও বলেন, আমাদের জিডিপি’র প্রবৃদ্ধি ৭.০৫ শতাংশ যা আমাদের বুদ্ধিজীবীরা মেনে নিতে পারেননি। অথচ তাদের গুরু জাতিসংঘ এটা মেনে নিয়েছে।পদ্মা সেতুর মতো চৌদ্দটি সেতু করার মতো সক্ষমতা বাংলাদেশের আছে।
জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস এর সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়, যুগ্ম সচিব শিশির কুমার রায়, যুব প্রশিক্ষণ কেন্দ্রের প্রকল্প পরিচালক হাসান সেলিম রেজা, মানিকগঞ্জ চেম্বারের সভাপতি সুদেব সাহা, এএসপি সার্কেল হারুনার রশিদ, ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা আইরিন, শিবালয় থানা আওয়ামী লীগের সভাপতি রেজাউর রহমান খান জানু প্রমুখ।
ড.বীরেন শিকদার এ সময় মানিকগঞ্জের পদ্মাপারে ৫১৯ কোটি টাকা ব্যয়ে শেখ হাসিনা আন্তর্জাতিক স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনার কথাও জানান।এছাড়া ঘিওর উপজেলার মাইলাগী এলাকায় একটি মিনি স্টেডিয়াম নির্মাণের ঘোষণার পাশাপাশি মানিকগঞ্জ শহরে জেলা স্টেডিয়াম উন্নয়নে ৫০ লাখ টাকা অনুদান ঘোষণা করেন তিনি।
অনুষ্ঠান শেষে বিকালে প্রতিমন্ত্রী পাটুরিয়া ঘাটের কাছে পদ্মাপারে প্রস্তাবিত শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামস্থল পরিদর্শন করেন।
আরও পড়ুন: ‘আমি চাইলে ক্যাম্পাস চলবে, না চাইলে চলবে না’
/জেবি/টিএন/আপ-এআর/