সংবাদকর্মীদের ওপর হামলা ও কাজী ফার্মসের বিরুদ্ধে মিথ্যে মামলার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি ও তার পুত্রদের সন্ত্রাসী বাহিনীর দ্বারা চট্টগ্রামে দীপ্ত টিভির দু’জনসহ মোট চার সংবাদকর্মীর ওপর হামলা, নির্যাতনের সুষ্ঠু বিচার, তদন্তের দাবি এবং কাজী ফার্মসের প্রকল্প নিয়ে মিথ্যে মামলা দেওয়ার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।3

শহরের প্রেসক্লাবের সামনের সড়কে গোপালগঞ্জের সচেতন নাগরিক ব্যানারে আজ বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে গোপালগঞ্জের সচেতন নাগরিক সংগঠনের নেতা শরীফ আশরাফ আলী, এম এম শামসুল আলম, কাজী আমজাদ হোসেন, এস এম জাবেদ আলীসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা চট্টগ্রামে ভূমিদস্যু মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি ও তার সন্ত্রাসী পুত্রদের  কাজী ফার্ম গ্রুপের প্রকল্প নিয়ে মিথ্যে মামলা দিয়ে অবৈধ অর্থ উপার্জন, সন্ত্রাসী হামলার প্রতিবাদ সম্বলিত ব্যানার বহন করেন।

বক্তারা এ ঘটনার বিচারের দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।

আরও পড়ুন: রাষ্ট্রদূত প্রত্যাহার করলো তুরস্ক 

/টিএন/আপ-এআর/